দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে।
মঙ্গলবার লাহোরের কাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, দুর্ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ শিশুর মৃত্যু হয়। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
উদ্ধারকর্মীরা জানান, ছাদ ধসের সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। আর দুর্ঘটনার সময় নিচতলায় শিশুদের ক্লাস চলছিল।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
এমএস/